Showing posts with label mon kharaper arekta din lyrics. Show all posts

Sunday, 29 September 2013

মন খারাপের একেকটা দিন নিকষ কালো মেঘলা লাগে mon kharaper arekta din

মন খারাপের একেকটা দিন নিকষ কালো মেঘলা লাগে
কেউ বোঝেনা এই আমাকে, আমারও যে একলা লাগে
মাঝে মাঝে বৃষ্টি দেখে হাত বাড়ানোর ইচ্ছে জাগে
ভেতর ভেতর যাই পুঁড়ে যাই, কেউ বোঝে না আমার আগে।

ভুল শহরে এই আমি যে ভুল মানুষের সংগ খুঁজি
কেউ না জানুক তুমি জানো, তোমায় আমি ভালো বুঝি।

হেসে ছিলাম প্রাণটা খুলে, সেটাও ছিলো বছর আগে
ভেতর ভেতর যাই পুঁড়ে যাই, কেউ বোঝে না আমার আগে।

মন খারাপের একেকটা দিন নিকষ কালো মেঘলা লাগে
কেউ বোঝেনা এই আমাকে, আমারও যে একলা লাগে
মাঝে মাঝে বৃষ্টি দেখে হাত বাড়ানোর ইচ্ছে জাগে
ভেতর ভেতর যাই পুঁড়ে যাই, কেউ বোঝে না আমার আগে।

মাঝে মাঝে প্রশ্ন জাগে, সবাই কি হয় একি রকম
ভালোবাসার কথা বলো, এটাই তোমার সবচেয়ে কম
কার অভিমান কে যে করে, কে যে থাকে ভিষণ রাগে,
ভেতর ভেতর যাই পুঁড়ে যাই, কেউ বোঝে না আমার আগে।

মন খারাপের একেকটা দিন নিকষ কালো মেঘলা লাগে
কেউ বোঝেনা এই আমাকে, আমারও যে একলা লাগে
মাঝে মাঝে বৃষ্টি দেখে হাত বাড়ানোর ইচ্ছে জাগে
ভেতর ভেতর যাই পুঁড়ে যাই, কেউ বোঝে না আমার আগে।♫♪