Showing posts with label shuno go dokhino haowa preme porechi ami lyrics. Show all posts
Showing posts with label shuno go dokhino haowa preme porechi ami lyrics. Show all posts

Friday, 25 October 2013

shuno go dokhino haowa preme porechi ami

শোন গো দখিনো হাওয়া, প্রেম করেছি আমি
লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি

মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়াসা
জাগিল মধু লগনে বাড়ালো কি আশা
উতলা করেছে মোরে, আমারি ভালবাসা
অনুরাগে প্রেম শরীরে ডুব দিয়েছি আমি
শোনগো মধুর হাওয়া প্রেম করেছি আমি

শোন গো দখিনো হাওয়া, প্রেম করেছি আমি
লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি

দহনো বেলাতে আমি, প্রেমেরো তাপসী
বরষাতে প্রেম ধারা, শরতের শশী

রচিগো হেমন্তে মায়া, শীতেতে উদাসী
হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী

শোনগো মধুর হাওয়া প্রেম করেছি আমি
লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি

শোন গো দখিনো হাওয়া, প্রেম করেছি আমি
লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি,

by niloy ahmed.