Friday, 23 January 2015

shudu tomar jonno akhon

shudu tomar jonno akhon,
koto shopno dekhe mon...

shudu tomar jonno akhon,
koto shopno dekhe mon...
jodi tumi vule jao
a mone betha dao
bachbenato ai jibon...

shudu tomar jonno akhon,
koto shopno dekhe mon...

hridoye tomar chobi
a vuke tumi....
ki kore vujai koto valobashi ami.
jodi tumi dure jao
a mone betha dao bachbenato a jibon.

shudu tomar jonno akhon,
koto shopno dekhe mon...

hazar bochor jodi paigo somoy
a mone tumi robe r kru noy
jodi tumi vule jao
a mone betha dao
 bachbenato a jibon...

shudu tomar jonno akhon,
koto shopno dekhe mon...

Friday, 16 January 2015

ami rojoni gondha fuler moto gondho bilate chai

আমি রজনীগন্ধা ফুলের মত
গন্ধ বিলিয়ে যাই
আমি মেঘে ঢাকা চাঁদের মত
জোছনা ঝরিয়ে যাই
আমি গানে গানে প্রানের যত
বেদনা লুকাতে চাই।।
বুকের মাঝে যে বাঁশী
অকারনে বার রার
পায় না তো অধিকার।
আজও এ কথা আমি যে শুধুই।
নিজেকে বোঝাতে চাই।।
চলার পথে কাঁটা যে হতে
চাই নাকো আমি আর
ভুল ভাঙ্গে যদি তার।
আমি নিরবে ভাল যে বেসে।
নিজেকে পোড়াতে চাই।।

Wednesday, 14 January 2015

shudu ektibar bol valobashi

শুধু একটি বার বল ভালবাসি
তোমাকে আর কোনদিন ভালবাসতে হবে না।
মরুভূমির তপ্ত বালিতেও পা দিতে হবে না।
আমার জন্য তোমকে নিশি রাতে পা ভিজাতে হবে না।
আকাশ বাতাস শুনুক তোমার প্রতিধ্বনি।
সবাই জানুক কেউ আমাকে ভালবেসেছিল।
আমার হৃদয়ের ডাকে কেউ সাড়া দিয়েছিলো।
শুধু এতটুকুই আমি চাই, এর চেয়ে বেশি চাই না।
কাছে আস বা না আস, তাতে আমার কোন আপত্তি নেই।
হৃদয়কে না হয় একটি বার হলেও সান্তনা দিতে পারব
কেউতো অন্তত একটি বার হলেও প্রাণের ছোয়া দিয়েছিল।
কয়েক সেকেন্ড এর জন্য হলেও শুকিয়ে যাওয়া নদীতে
আবার ঝড়ের বেগে অশ্রুর বন্যা বয়েছিল।
শুধু এতটুকুই আমি চাই, এর চেয়ে বেশি চাই না।
এর জন্য তুমি কি চাও?
হয়তোবা আমি তোমাকে আকাশের চাঁদটি এনে দিতে পারবোনা
পূর্ব দিকে উঠা সূর্যটিকেও হাতে তুলে দিতে পারবোনা।
কিন্তু পারবো তোমার জন্য আমি রজনীর পর রজনী জেগে থাকতে
পারবো আজীবন তোমার জন্য অপেক্ষা করতে।
হয়তো আমার এই শুন্য হৃদয়ে এক সময় কেউ স্থান করে নিবে
কিন্তু তুমিতো আর আমার হলে না।
কি হবে ভরে এই শুন্য হৃদয় ?
আমি তো চাইনি অন্য কেউ এসে আমার হৃদয়ে গোলাপ ফুটাক
পোড়া মন আবার সতেজ হয়ে উঠুক।
আমি চেয়েছি শুধু তোমার মুখ থেকে একটি বার হলেও
প্রতিধ্বনি হয়ে বেজে উঠুক একটি শব্দ “ভালবাসি”
শুধু এতটুকুই আমি চাই, এর চেয়ে বেশি চাই না।

amaro porane jaha chay

আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো।
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো।।
তুমি সুখ যদি নাহি পাও,
যাও সুখের সন্ধানে যাও-
আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে,
আর কিছু নাহি চাই গো।।
আমি তোমার বিরহে রহিব বিলীন,
তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী,
দীর্ঘ বরষ-মাস।
যদি আর-কারে ভালোবাস,
যদি আর ফিরে নাহি আস,
তবে তুমি যাহা চাও তাই যেন পাও,
আমি যত দুখ পায় গো।।

bujinito ami

বুঝিনি তো আমি
বুঝিনি তো আমি।।
পৃথিবীতে ভালবাসা সবচেয়ে দামী
বুঝিনি তো আমি।।
সোনা দানা মোহরের বদলে
আসে না তো সে যে করো দখলে
প্রাসাদ ছেড়ে আমি পথে তাই নামি
বুঝিনি তো আমি
বুঝিনি তো আমি।।
পৃথিবীতে ভালবাসা সবচেয়ে দামী
বুঝিনি তে আমি।।
সবকিছু অধিকারে আসে না
বিনা সুখে কারো মন হাসে না।।
সুখের খোঁজে আমি যেতে যেতে থামি
বুঝিনি তো আমি
বুঝিনি তো আমি।।
পৃথিবীতে ভালবাসা সবচেয়ে দামী
বুঝিনি তো আমি।।

bahir bole dure thakuk

বাহির বলে দূরে থাকুক,
ভিতর বলে আসুক না।
ভিতর বলে দূরে থাকুক,
বাহির বলে আসুক না।
ঢেউ জানা এক নদীর কাছে,
গভীর কিছু শেখার আছে
সেই নদীতে নৌকা ভাসাই, ভাসাই করে ভাসাই না
না ডুবাই না ভাসাই, না ভাসাই না ডুবাই।।
জল দাকেয় আগুনও টানে,
আমি পড়ি মধ্যিখানে-
দুই দিকে দুই খন্ড হয়ে যাই, আবার যাই না
না নিভাই না জালাই, না জালাই না নিভাই।।

Tuesday, 13 January 2015

ami ager thikanay achi

আমি আগের ঠিকানায় আছি
সময় করে এসো একদিন
দু’জনে কিছুক্ষণ বসি পাশাপাশি
আমি আগের ঠিকানায় আছি
সময় করে এসো একদিন
দু’জনে কিছুক্ষণ বসি পাশাপাশি
লা লা লা লা
আমি আগের ঠিকানায় আছি
চেয়ে থাকব শুধু চোখে চোখে
থাকবে না কোন কথা কারো মুখে(২)
চোখের জলে ফেলব মুছে
স্বপ্ন যত দেখেছি
আমি আগের ঠিকানায় আছি
লা লা লা লা লা লা…………
সব প্রেম বাঁধে না তো সুখের ঘর
সব ভালবাসা জানি হয় না অমর(২)
তবুও কিছু মন সারাটি জীবন
রয়ে যায় কাছাকাছি
আমি আগের ঠিকানায় আছি
সময় করে এসো একদিন
দু’জনে কিছুক্ষণ বসি পাশাপাশি
আমি আগের ঠিকানায় আছি