Saturday, 21 June 2014

amar vitore bahire ontore ontore

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে,
আছো তুমি হৃদয় জুড়ে।
ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির
আবডালে ফসলের ঘুম।
তেমনি তোমার নিবিঢ় চলা,
মরমের মূল পথ ধরে।
পুষে রাখে যেমন ঝিনুক,
খোলসের আবরণে মুক্তোর সুখ।
তেমনি তোমার গভীর ছোঁয়া,
ভিতরের নীল বন্দরে।
ভাল আছি ভাল থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো।
দিয়ো তোমার মালাখানি,
বাউলের এই মনটারে।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে,
আছো তুমি হৃদয় জুড়ে।

Wednesday, 18 June 2014

jokhon chand ghumiye pore

যখন চাঁদ ঘুমিয়ে পড়ে
আধাঁর আকাশটাকে ফেলে
শুধু আমি জ়েগে থাকি
তোমার ছবি বুকে নিয়ে
চেয়ে থাকি আকাশের তারায়
মিলিয়ে যায় সব যেন কোথায়
জানি এই রাত শেষে
ফিরবে না তুমি আর
তবুও কেন যে আসে
মনের মাঝে তোমার ছবি
কল্পনাতে কেন যে তোমার হাসি শুনি
মেঘের দেশে কি তুমি হারাও আনমনে
কবিতা কি লেখ এখনও আমায় ভেবে
বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে
আমার ছোয়া কি পাও বৃষ্টির সাথে আনমনে
বৃষ্টি ভেজা এই শরীরে কান্না দেখে না কেউ আমার
অন্ধকার এই ঘরে ডাকি না কাউকে যে
পড়িনা আর সেই কবিতা
দেখি না যে আর জোসনা
অনুভূতিহীন দেয়ালে বন্দী আমি যেন একা
তবুও কেন যে আসে
মনের মাঝে তোমার ছবি
কল্পনাতে কেন যে তোমার হাসি শুনি
মেঘের দেশে কি তুমি হারাও আনমনে
কবিতা কি লেখ এখনও আমায় ভেবে
বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে
আমার ছোয়া কি পাও বৃষ্টির সাথে আনমনে
ভেঙ্গে যাক তোমার আমার মাঝের ঐ দেয়ালটা
এই যে দেখো দাঁড়িয়ে আমি তোমার হাত ধরবো বলে
মেঘের দেশে কি তুমি হারাও আনমনে
কবিতা কি লেখ এখনও আমায় ভেবে
বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে
আমার ছোয়া কি পাও বৃষ্টির সাথে আনমনে

Tuesday, 17 June 2014

tumi akasher buke bishalotar upoma

তুমি আকাশের বুকে বিশালতার উপমা
তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা।
আমি তোমাকে গড়ি ভেঙেচূরে শতবার।
রয়েছো তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়।
এই হৃদয় ভেঙে গেলে জানো কি তা, লাগে না লাগে না জোড়া।
আমার পথে তোমার ছায়া পড়লে আড়াল করে হে
থমকে সে যাবে জীবন গতি সে কি তোমার অজানা?
রয়েছো তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়।
এই হৃদয় ভেঙে গেলে জানো কি তা, লাগে না লাগে না জোড়া।

Wednesday, 11 June 2014

bedona modur hoye jay

বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও
মুখের কথাই হয় যে গান, তুমি যদি গাও
কুয়াশায় রাত হয় ভোর, কেটে যায় আঁধারের ঘোর
চোখের তারায় নামে স্বর্গ তুমি যদি চাও
যেদিন জেনেছে এই মন, তুমি যে আমার
সেই থেকে যা পেয়েছে সে, সবই যে তোমার
যত ভুল ভেঙে গিয়ে তাই, দেখি ফুল যেদিকেই চাই
দুঃখ হয় প্রীতি অর্ঘ্য যদি দিয়ে যাও.


Tuesday, 10 June 2014

tomay ki konodin bolechi

tomay ki konodin bolechi,
valobashi ami tomake.
keno tumi vebe nile,
tomar premik amake.

roj akahne ai bagane futiyechi ami koto ful,
1tio ful diye tomake korechi  konodin o vul
kono vabe kokhono ki pelechi ki tomay bipake...
keno tumi vebe nile,
tomar premik amake.

by niloy ahmed.

Tuesday, 3 June 2014

jibon gelo tomar khije bondhu tumi koi

জীবন গেল তোমার খোঁজে
বন্ধু তুমি কই
আশায় আশায় দিন গুইনাছি
বন্ধু তুমি কই (২)
বসন্তেরও এমন দিনে
বসন্তেরও এমন দিনে
বন্ধু তুমি কই
জীবন গেল তোমার খোঁজে
বন্ধু তুমি কই
আশায় আশায় দিন গুইনাছি
বন্ধু তুমি কই
আষাঢ় মাসে আমার চোঁখে জমেছিল মেঘ
আঁধার কালো আকাশ টাও কেঁদেছে অনেক(২)
জল শুকিয়ে মনের নদী মরুভূমি সই
বসন্তেরও এমন দিনে
বসন্তেরও এমন দিনে
বন্ধু তুমি কই
জীবন গেল তোমার খোঁজে
বন্ধু তুমি কই
আশায় আশায় দিন গুইনাছি
বন্ধু তুমি কই
ভালবাসার মুল্য কত আগে বুঝিনাই
অমুল্য সে মানিক রতন কোত্থায় খুঁজে পাই (২)
মন পুড়িয়ে গেলো পাখি গহীন বনে কই
বসন্তেরও এমন দিনে
বসন্তেরও এমন দিনে
বন্ধু তুমি কই
জীবন গেল তোমার খোঁজে
বন্ধু তুমি কই
আশায় আশায় দিন গুইনাছি
বন্ধু তুমি কই

Monday, 2 June 2014

Aj amar mon vhalo nei

Aj amar mon vhalo nei
Boshchena mon kichutei
Khola janalay...Khola janalay dariye
Sudur akash theke kichu rong ene daona
Aj amar mon bhalo nei
Mon bhalo nei.... bhalo nei... bhalo nei ||

Nodi more jay shukolei
Emonto kono kotha nei
Abar srabon eshe bhore diye jay..
Trishito nodir buk
Temon srabon hoye tumi aj jhore jaona
Aj amar mon bhalo nei ||

Alo nibhe din furolei
Emonto kono kotha nei
Jonaki prodeep hoye jele diye jay..
Timiro rater mukh
Temon prodeep hoye tumi aj jole jaona
Aj amar mon bhalo nei ||

by niloy ahmed.