Wednesday, 14 January 2015

bahir bole dure thakuk

বাহির বলে দূরে থাকুক,
ভিতর বলে আসুক না।
ভিতর বলে দূরে থাকুক,
বাহির বলে আসুক না।
ঢেউ জানা এক নদীর কাছে,
গভীর কিছু শেখার আছে
সেই নদীতে নৌকা ভাসাই, ভাসাই করে ভাসাই না
না ডুবাই না ভাসাই, না ভাসাই না ডুবাই।।
জল দাকেয় আগুনও টানে,
আমি পড়ি মধ্যিখানে-
দুই দিকে দুই খন্ড হয়ে যাই, আবার যাই না
না নিভাই না জালাই, না জালাই না নিভাই।।

Tuesday, 13 January 2015

ami ager thikanay achi

আমি আগের ঠিকানায় আছি
সময় করে এসো একদিন
দু’জনে কিছুক্ষণ বসি পাশাপাশি
আমি আগের ঠিকানায় আছি
সময় করে এসো একদিন
দু’জনে কিছুক্ষণ বসি পাশাপাশি
লা লা লা লা
আমি আগের ঠিকানায় আছি
চেয়ে থাকব শুধু চোখে চোখে
থাকবে না কোন কথা কারো মুখে(২)
চোখের জলে ফেলব মুছে
স্বপ্ন যত দেখেছি
আমি আগের ঠিকানায় আছি
লা লা লা লা লা লা…………
সব প্রেম বাঁধে না তো সুখের ঘর
সব ভালবাসা জানি হয় না অমর(২)
তবুও কিছু মন সারাটি জীবন
রয়ে যায় কাছাকাছি
আমি আগের ঠিকানায় আছি
সময় করে এসো একদিন
দু’জনে কিছুক্ষণ বসি পাশাপাশি
আমি আগের ঠিকানায় আছি

Monday, 12 January 2015

bol tui amay chere kothay jabi

বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি,
বল তুই আমায় ছেড়ে কেমনে রবি।
তোর পরানে আমারি মন,
বান্ধিয়াছি সারা জীবন,
তোরে ছাড়া বাঁচিনা।
এক জীবনে তো ভুল হতেই পারে,
তাই বলে কি আপন মানুষ
রাখবি দূরে।।
যাসনে রেখে এভাবে চলে,
আমি যাচ্ছি এ পথ ভুলে,
বহুদুরে কেউ তো জানবে না।

Sunday, 11 January 2015

ekta chilo sonar konna

একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহারে কি মায়া
নদীর জলে পড়ল কন্যার ছায়া
তাহার কথা বলি
তাহার কথা বলতে বলতে নাও
দৌঁড়াইয়া চলি ।
কন্যার ছিল দীঘল চুল, তাহার
কেশে জবা ফুল
সেই ফুল পানিতে ফেইলা কন্যা করল
ভুল
কন্যা ভুল করিস না
ও কন্যা ভুল করিস না ।
আমি ভুল করা কন্যার লগে কথা বলব না।। 

bro obelay pelam tomay

বড় অবেলায় পেলাম তোমায়
কেন এখনি যাবে হারিয়ে ?
কি করে বলো রব একলা
ফিরে দেখো আছি দাঁড়িয়ে
কেন হঠাৎ তুমি এলে ?
কেন নয় তবে পুরোটা জুড়ে
আজ পেয়ো ও হারানো যায়
না মানা
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে
শুনছো কি তুমি আমাকে,
ছিলে আমার হয়ে পুরোটাই_
যাবে কোথায় রেখে আমায়
এ পথ চলায় তোমাকেই চাই....

meye tumi ki dukkho cheno,cheno na....

মেয়ে তুমি কি দুঃখ চেনো, চেনো না
মেয়ে তুমি কি আকাশ চেনো, চেনো না
তবে চিনবে কেমন করে এই আমাকে।।
মেয়ে তুমি ঝড় কি বোঝ, বোঝ না
মেয়ে তুমি রাত কি বোঝ, বোঝ না
তবে বুঝবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে।
মেয়ে তুমি পথ কি চেনো, চেনো না
মেয়ে তুমি পথিক চেনো, চেনো না
তবে খুঁজবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে
মেয়ে দুঃখ চেনো, চেনো না
মেয়ে ঝড় কি বোঝ, বোঝ না
তবে বুঝবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে
মেয়ে, মেয়ে, মেয়ে, মেয়ে
তুমি চিনবে কেমন করে আমাকে
বল মেয়ে, তুমি বুঝবে কেমন করে আমাকে
মেয়ে তুমি কি ছিঁড়তে পারো ফুলের বাগান
মেয়ে তুমি কি ভুলতে পারো স্পর্শ আমার
তবে ভুলবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে
মেয়ে তুমি কি দুঃখ চেনো, চেনো না
মেয়ে তুমি কি আকাশ চেনো, চেনো না
তবে চিনবে কেমন করে এই আমাকে।।
মেয়ে তুমি ঝড় কি বোঝ, বোঝ না
মেয়ে তুমি পথ কি চেনো, চেনো না
তবে বুঝবে কেমন করে এই আমাকে
তবে খুঁজবে কেমন করে এই আমাকে

Sunday, 4 January 2015

tomar ghore bash kore kara ..

তোমার ঘরে বাস করে কারায়
ও মন জান না
তোমার ঘরে বসত করে কজনা
মন জান না
এক জনে ছবি আঁকে এক মন
আরেক জনে বসে বসে রঙ মাখে
ঐ আবার সেই ছবিখান নষ্ট করে
কোন জনা, কোন জনা
তোমার ঘরে বসত করে কজনা
মন জান না
এক জনে সুর তোলে এক তারে
আরেক জনে মন্দিরাতে তাল তোলে
ঐ আবার বেসুরা সুর ধরে দেখ
কোন জনা, কোন জনা
তোমার ঘরে বসত করে কজনা
মন জান না